• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে সরকারিভাবে বোরো ধান-চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন মান্দায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন রাজশাহীতে আইএসপিএবি-নিক্স আঞ্চলিক পপ উদ্বোধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমেÑভূমিমন্ত্রী ফিলিং স্টেশন কারসাজিতে রাজশাহীতে তেল সংকট, বাড়ছে ভোগান্তি তেলের অজুহাতে বাড়তি ভাড়া, রাজশাহীতে যাত্রীদের ক্ষোভ নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার মূল হোতাসহ গ্রেপ্তার ১৫ পার্বতীপুরে এক প্রভাবশালী চক্রের কীর্তি নিজেরা স্কুলের গাছ কেটে দোষ চাপালেন স্কুল শিক্ষককের ঘাড়ে ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ১৯,৬০০/- টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ আটক রাণীনগরের বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু ক্রেতাদের উপচে পড়া ভিড় রাণীনগরের পাখী পল্লীর খালের কালো জলের দুর্গন্ধে অতিষ্ঠ দর্শনার্থীরা নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

রাণীনগরের বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু ক্রেতাদের উপচে পড়া ভিড়

দিনকাল বিডি ২৪ / ৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬

​রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ

তরমুজের মৌসুম শেষ হতে না হতেই উত্তর জনপদের রাণীনগরের বাজারে রসালো ফল লিচুর সমাগম শুরু হয়েছে। জ্যৈষ্ঠের আগাম বার্তায় বাজারে আসা এই লিচুর দাম কিছুটা চড়া থাকলেও স্বাদ নিতে কার্পণ্য করছেন না ক্রেতারা।

​রাণীনগরের বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, মূলত মাদ্রাজি, মোজাফফর ও বোম্বাই-এই তিন জাতের লিচুই এখন বাজারে প্রধান্য পাচ্ছে। জাতভেদে ​মাদ্রাজি লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ২৫০ টাকা দরে।​মোজাফফর লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে।​বোম্বাই লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে

উপজেলার আবাদপুকুর হাটের ​লিচু বিক্রেতা মোঃ মান্নান হোসেন জানান নতুন ফল হিসেবে বাজারে লিচুর চাহিদা ব্যাপক। সরবরাহ তুলনামূলক কম হওয়ায় দাম কিছুটা বেশি,আবার আমাদের এই লিচু রাজশাহী ও দিনাজপুর থেকে আনতে হয এতে গাড়ি ভাড়া বা কেয়ারিং খরচ অনেক বেশি তাই চড়া দাম আপনি ছবি বিক্রি করতে হচ্ছে। কিন্তু ক্রেতারা বেশ আগ্রহ নিয়ে লিচু কিনছেন। তবে বর্তমান পরিস্থিতি দেখে লিচুর দাম কমার কোনো আলামত এখনই দেখা যাচ্ছে না।
​বাজারে আসা ক্রেতারা জানান,মৌসুমের প্রথম ফল হিসেবে পরিবারের জন্য শখ করে লিচু কিনছেন তারা। তবে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলে আরও ভালো হতো বলে অনেকে মন্তব্য করেন।
​ উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন বলেন বাজারে লিচু উঠতে শুরু করেছে যা ইতিবাচক। তবে এই সময়ে অভিভাবকদের প্রতি আমাদের বিশেষ পরামর্শ থাকবে একবারে শিশুদের অতিরিক্ত পরিমাণ লিচু খাওয়ানো থেকে বিরত থাকুন। বিশেষ করে খালি পেটে শিশুদের লিচু খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই এ বিষয়ে সচেতন থাকা জরুরি।
বলছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category