• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী মহানগরীতে মাদক, ছিনতাই ও সড়ক নিরাপত্তায় জোরদার অভিযান চালানোর নির্দেশ

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর সার্বিক
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা
নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান জোরদার, ছিনতাইপ্রবণ এলাকায়
টহল বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ
দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (৪ জুন) আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে
অনুষ্ঠিত এক বিশেষ সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায়
সভাপতিত্ব করেন মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত হিসেবে গড়ে
তোলার প্রত্যয় ব্যক্ত করে আরএমপি কমিশনার মাদক উদ্ধার ও নিয়ন্ত্রণে
নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি
সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বয়ে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার
করার নির্দেশ দেন।
ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশি টহল বৃদ্ধি
এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশও দেওয়া হয়। একই সঙ্গে
নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি
সংস্থাগুলোর সঙ্গে যৌথ ও সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত
হয়।
সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণেও গুরুত্ব দেওয়া হয়। ফিটনেসবিহীন
যানবাহন, লুকিং গ্লাস ও হেলমেটবিহীন মোটরসাইকেল এবং
ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে
নিয়মিত চেকপোস্ট পরিচালনা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ
দেওয়া হয়। পাশাপাশি বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় যাত্রীদের
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের তাগিদ দেওয়া হয়।
মামলার তদন্ত কার্যক্রমে গতিশীলতা আনতে বিভিন্ন ইউনিটের মধ্যে
সমন্বয় বৃদ্ধি এবং তথ্য আদান-প্রদান জোরদারের বিষয়েও সভায়
বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি র‌্যাব-৫,
সিআইডি, নৌ-পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category