• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না, সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বাঘা (রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বাঘার মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ ও ছাত্রী হোস্টেল নির্মাণের আশ্বাস দিয়েছেন।

শুক্রবার (২৬ জুন ) বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচিত এমপির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি চাঁদ বলেন, “অতি শীঘ্রই উপরে টিনসেট হোস্টেল নির্মাণ করা হবে। পরবর্তীতে পাকা বিল্ডিং হবে। জাতীয়করণের সুযোগ এলে তালিকায় এই কলেজের নাম প্রথমেই দেয়া হবে।”

ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। লেখাপড়ায় মনোযোগী হও। এখন উপজেলা, জেলা, মন্ত্রণালয়ে মহিলা ইউএনও, ডিসি, উপসচিব, যুগ্ম সচিব আছে। তোমরাও পারবে। কৃষকের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে এমপি বলেন, দেশের স্বার্থে জামায়াতে ইসলামকে সাথে নিয়ে কাজ করতে চাই। তবুও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন,ভারত থেকে শেখ হাসিনা হুকুম দিলেও মাঠে নামার সাহস দেখিও না। বিএনপি মাঠে থেকেই প্রতিহত করবে।

চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সাহস থাকলে মাঠে নেমে দেখাও।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন। স্বাগত বক্তব্য ও এমপিকে সন্মাননা স্বারক তুলে দেন তিনি। মানপত্র পাঠ করেন, শিক্ষার্থী মাহমুদা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক,সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ওসি সেরাজুল হক,কলেজের প্রতিষ্ঠাতা মোজাহার হোসেনের সহধর্মিণী ছায়েরা বেওয়া, বিএনপির উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল,সুরুজ্জামান,জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক সেলিম আরিফ, শফিকুল ইসলাম ছানা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম,শফিকুল ইসলাম শফিসহ বিএনপির নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category