• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুফল পাচ্ছে হতদরিদ্র পরিবারের শিশুরা রাণীনগরে প্রাক-প্রাথমিকে কুরআন শিক্ষায় সাড়া জাগিয়েছে ইসলামিক ফাউন্ডেশন

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রাণীনগর (নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে ইসলামিক
ফাউন্ডেশন বাংলাদেশের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা এবং সহজ কুরআন শিক্ষায় ব্যাপক
সাড়া জাগিয়েছে। শিশু ও গণশিক্ষা প্রকল্পে হতদরিদ্র শিশুদের বিনামূল্যে প্রাক-প্রাথমিক
শিক্ষা বিস্তারের পাশাপাশি সহজ কুরআন শিক্ষার ও ব্যাপক সাড়া জাগিয়েছে। উপজেলার
যততত্র গড়ে ওঠা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে স্বচ্ছল পরিবারের শিশুরা অর্থের বিনিময়ে
প্রাক-প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পেলেও আর্থিক সামর্থ না থাকায় হতদরিদ্র
পরিবারের শিশুরা ছিল প্রায় বঞ্চিত। তাদের শিক্ষার অভাব পূরণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
১৯৯৩-৯৪ সালের দিকে সারা দেশের মতো নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন
কর্তৃক পরীক্ষামূলক ভাবে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে দুটি ইউনিয়নে ৩টি,
জীবনব্যাপী পাঠাগার ৬টি প্রাক-প্রাথমিক কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু
হয়। এরই ধারাবাহিকতায় উপজেলায় প্রাক-প্রাথমিক শিক্ষা, বয়স্ক শিক্ষা এবং সহজ
কুরআন শিক্ষা কেন্দ্র পর্যায়ক্রমে চালু করে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া উপজেলা সদরে
মডেল রিসোর্স সেন্টার ও সাধারণ রিসোর্স সেন্টার স্থাপন করে। বর্তমানে উপজেলার
গ্রামীন জনপদের প্রত্যন্ত এলাকায় মসজিদ ভিত্তিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই
উপজেলায় প্রাক-প্রাথমিক শিশু ও গণশিক্ষার কেন্দ্র রয়েছে ৪৩টি যার শিক্ষার্থী সংখ্যা
১হাজার ২৯০জন। সহজ কুরআন শিক্ষার কেন্দ্র রয়েছে ৪৫টি। যার শিক্ষার্থী সংখ্যা ১হাজার
৫৭৫জন। এবং বয়স্ক কেন্দ্র রয়েছে একটি। যেখানে পড়াশুনা করছে বয়স্ক ২৫জন শিক্ষার্থী।
এসব শিক্ষার্থী বিনামূল্যে সকল প্রকার শিক্ষা উপকরণ পেয়ে তারা বেজায় খুশি। তবে
সরকারের এই সুনামখ্যাত প্রতিষ্ঠানকে বিগত বেশ কিছু দিন ধরে নানা অনিয়মের গুঞ্জন
ছড়িয়ে পরায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুইজন কর্মকর্তা কর্মচারিকে অন্যত্র বদলি করে। কেন্দ্রর
শিক্ষার মান ফিরিয়ে আনতে ইতি মধ্যে রাণীনগরে ভারপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার আকবর
আলীকে দায়িত্ব দেওয়ার পর থেকে প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। অভিভাবকরা
বলছে, এই প্রতিষ্ঠানগলোতে শিক্ষার মান আরো বাড়াতে স্থানীয় এবং উদ্ধর্তন কর্তৃপক্ষের
জোড়ালো নজরদারির প্রয়োজন। শিক্ষা সামাজিক আন্দোলনে পরিণত হওয়ায় রাণীনগরে
সকাল হলেই স্বচ্ছল-পরিবারের অভিভাবকরা তাদের শিশু সন্তানদের কিন্ডার গার্টেন স্কুলে, আর
হতদরিদ্র পরিবারের শিশুরা ভিড় জমায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে। এমন চিত্র
উপজেলায় প্রতিদিনের।
মঙ্গলবার উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন নিমতলী জামে মসজিদ কেন্দ্রে গিয়ে
দেখা গেছে ৩০ জন প্রাক-প্রাথমিক শিশু শিক্ষার্থী মেঝেতে সারিবদ্ধ ভাবে বসে পড়া-
লেখা করছে। কেন্দ্রের শিক্ষক লুৎফর রহমান শিক্ষার্থীর কাছে গিয়ে হাতে কলমে শিক্ষা
দিচ্ছেন। সেখানে হাজির হওয়ার সাথে সাথে ক্ষুদে শিক্ষার্থীরা ছালাম জানায়। একজনকে
নাম জিজ্ঞেস করতেই সে বলল, তার নাম রাব্বানী কেন্দ্রে শিক্ষক জানালেন, রাব্বানীর বাবা
একজন বয়লারের শ্রমিক। অভাবের সংসারে বাবা-মা দু’জনই ব্যস্ত থাকায় ছোট্র সাজু তার

সহপাঠীদের সাথে একাই শিক্ষা কেন্দ্রে আসা যাওয়া করে। ওই শিক্ষা কেন্দ্রে অপর একজনকে
নাম জিঙ্গাসা করলে সে বললো তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ্ধসঢ়; বাবা একজন দিনমজুর।
কেন্দ্র পরিচলনা কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান জানান, বাড়ির কাছে বিনা
বেতনে পড়া-লেখার সুযোগ না থাকলে শুধু রাব্বানী ও আব্দুল্লাহ্ধসঢ়; নয় তার মতো হত দরিদ্র
পরিবারের অনেক শিশুই প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে হয়তবা বঞ্চিত হতো। গ্রামে
ইসলামিক ফাউন্ডেশনের নৈতিকতা ও মুল্যবোধে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কেন্দ্র
থাকায় অনেক গরীব ও অসহায় পরিবারের ছেলে মেয়ে পড়া-লেখার সুযোগ পাচ্ছে।
রাণীনগর উপজেলার ফিল্ড সুপার ভাইজার (ভাপরপ্রাপ্ত) আকবর আলী জানান, প্রতিটি কেন্দ্রে
সরকারি ভাবে পাঠ্যপুস্তক, রেজিস্টার খাতা, চক, ডাস্টার, ব্লাক বোর্ড, বসার জন্য মাদুর,
এবং কেন্দ্রের সাইনবোর্ড বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রতি মাসে সকল
কেন্দ্রের শিক্ষকদের নিয়ে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা করা হয়। সহজ কুরআন শিক্ষার
পাশাপাশি শিশুদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান ও কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। ফলে
শিক্ষকদের পেশাগত দক্ষতার উন্নয়ন হয়। শুধু তাই নয়, সমন্বয় সভার মাধ্যমে সরকারের যাবতীয়
শিক্ষা বিস্তারের দিক নির্দেশনা সম্পর্কে শিক্ষক শিক্ষিকাকে অবহিত করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নওগাঁ জেলার উপ-পরিচালক মোঃ মারুফ রায়হান জানান,
রাণীনগরে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রগুলোতে কিছু সমস্য ছিলো। নানা কারণে
সম্প্রতি দুই জনকে বদলি করা হয়েছে। এখন অনেক ভালো মানের পড়া-লেখা হচ্ছে। আরো
ভালো করার জন্য আমরা নজরদারি বাড়িয়েছি। যদিও ভারপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার দিয়েই
চলছে। আশাকরি আগামী মাসে এই উপজেলায় নতুন করে এক জনকে দায়িত্ব দেওয়ার
চিন্তা ভাবনা আছে। তখন থেকে প্রতিটা কেন্দ্রের শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category