• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক-এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ মোহাম্মদ জামিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর এবং উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন দেশের সার্বিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে পল্লী উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category