• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন

ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৬২ Time View
প্রকাশঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুর সদর থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মো. আতিকুর রহমানকে (২৮) লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল র‌্যাব-১১-এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, অভিযুক্ত আতিকুর রহমান দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে রাস্তাঘাটে চলাচলের সময় প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পেরে অভিযুক্তের পরিবারকে অবহিত করলে তিনি আরও ক্ষিপ্ত হন এবং ভুক্তভোগীর ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকেন।
এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে অভিযুক্ত তার বসতঘরে প্রবেশ করেন। পরে ভুক্তভোগী ঘরে ফিরে এলে তাকে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৬ আগস্ট শেরপুর সদর থানায় মামলা করেন। মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর-১২।

র‌্যাব আরও জানায়, মামলা দায়েরের পর থেকেই প্রধান অভিযুক্ত আতিকুর রহমান আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি দল র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের সহযোগিতায় গত ৯ আগস্ট সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর থানাধীন উত্তর তেমহনী এলাকার রাজমহল রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজের সামনে অভিযান চালায়। সেখান থেকে আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category