• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৬৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোঃ আব্দুস ছালাম , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার প্রবাসী শ্রমিকদের শোকসন্তপ্ত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ​মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন, আত্রাই-এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রাথমিকভাবে ১১টি পরিবারের মাঝে পরিবারপ্রতি ২০,০০০ টাকা করে সর্বমোট ২,২০,০০০ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয় এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মনিরুজ্জামান বলেন, সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের সন্তান তথা আমাদের প্রবাসী ভাইদের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাদের এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ করার নয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সর্বদাই এই শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এই আর্থিক সহায়তা দেওয়া হলো। পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী পরিবারগুলোকে আরও যেসব সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান করা সম্ভব, তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাবে।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন,

যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নিয়ামত আলী বাবু এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ খোরশেদ আলম। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও নিহত প্রবাসীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category