• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁর মান্দায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করলেন বিভাগীয় উপ-পরিচালক

দিনকাল বিডি ২৪ / ৭১ Time View
প্রকাশঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার মান্দা ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের বিভিন্ন চলমান ও সমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) মাহমুদা পারভীন। বুধবার (১২ আগস্ট) দিনব্যাপী তিনি এই দুই ইউনিয়নের বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের তৃণমূল পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শনের আয়োজন করা হয়। পরিদর্শনকালে উপ-পরিচালক স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের গুণগত মান ও অগ্রগতি খতিয়ে দেখেন এবং সময়মতো কাজ শেষ করার তাগিদ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা আখতার জাহান সাথী, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের প্রশাসক জাহাঙ্গীর আলম।
এছাড়া পরিদর্শনকালে উভয় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category