নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে মো. আজিজুর রহমান (৫২) নামে এক বিশিষ্ট ব্যবসায়ী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মরহুম আজিজুর রহমান উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আলহাজ্ব ইসমাইল হোসেনের মেজো ছেলে এবং আলহাজ্ব মজিবর রহমান আমিনের ছোট ভাই। তিনি সতীহাট বাজারের টাইলস ও স্যানিটারি সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান ‘আলহাজ্ব মেশিনারিজ’-এর মালিক ও সতীহাট বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় দুর্গাপুর হাজীপাড়া গ্রামে নিজ বাসভবনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এদিকে, আজিজুর রহমানের আকস্মিক মৃত্যুতে সতীহাট বাজার বণিক সমিতি এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিহতের স্বজন ও শুভাকাঙ্খীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।