নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় চেক ডিজঅনারের (এনআই অ্যাক্ট) মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল ইসলামকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর গ্রেটার রোড এলাকার একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নহলা কালুপাড়া গ্রামের ছাবের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলামের নেতৃত্বে বোয়ালিয়া থানা পুলিশের সহযোগীতায় সঙ্গীয় ফোর্স নিয়ে রাজশাহীর ওই কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে তাকে গ্রেফতার করে মান্দা থানায় নিয়ে আসা হয়।
আদালত সূত্রে জানা গেছে, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্ট-১৮৮১ এর ১৩৮ ধারার এক মামলায় (মামলা নং- ২০৪৭/১৭-এসসি) গত ২০২৪ সালে শহিদুল ইসলামের বিরুদ্ধে সাজার রায় দেন আদালত। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।