• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২

দিনকাল বিডি ২৪ / ৩১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, চোলাইমদ, হেরোইন, ট্যাপেন্টাডল, ইয়াবা ও নারীসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন অপরাধে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় মহানগর পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান , বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১২ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ৩ জনসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে চন্দ্রিমা থানা পুলিশ বালানগর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা সহ মোছাঃ রেখা বিবি ওরফে রেফাকে (৪৬) গ্রেফতার করে।

দামকুড়া থানা পুলিশ মেদবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাইমদ সহ ফ্রান্চিস বিশ্বাসকে (২৩) গ্রেফতার করে।

শাহমখদুম থানা পুলিশ ভূগরইল এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ও ০.৭০ গ্রাম হেরোইন সহ মোঃ রবিউল ইসলামকে (২৭) গ্রেফতার করে।

মতিহার থানা পুলিশ চরশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মোছাঃ মিলনী বেগম ওরফে মিলনাকে (৫৬) গ্রেফতার করে।

এ ছাড়া বোয়ালিয়া থানা পুলিশ মালোপাড়া সোনাদিঘীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা সহ মাধব সরকারকে (৪৫) গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category