• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা

দিনকাল বিডি ২৪ / ৭০ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামির ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নওগাঁ জেলা পুলিশের পাঁচ কর্মকর্তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ সভা ও রেঞ্জ কনফারেন্সে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। এতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ রাজশাহী রেঞ্জের আট জেলার পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং অতিরিক্ত ডিআইজিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়া কর্মকর্তারা হলেন,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান, মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম,নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. মিজানুর রহমান, এসআই মশিউর রহমান এবং পোরশা থানার এএসআই মো. তৌহিদুল ইসলাম।
মো. মিন্টু রহমান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, তিন আসামি গ্রেপ্তার এবং তিন আসামির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পান।
মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম পেশাগত দায়িত্ব ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা স্মারক পেয়েছেন। একই সঙ্গে তিনি রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন।
ডিবির এসআই মো. মিজানুর রহমান দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, দুই আসামি গ্রেপ্তার, তাদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ এবং দস্যুতার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধারের স্বীকৃতি পেয়েছেন।
এসআই মশিউর রহমান মাদকবিরোধী অভিযানে ৪২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধারের জন্য সম্মাননা পেয়েছেন।
অন্যদিকে পোরশা থানার এএসআই মো. তৌহিদুল ইসলাম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির ওয়ারেন্টসহ মোট ১৬টি ওয়ারেন্ট তামিল করায় সম্মাননা স্মারক লাভ করেন।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে।
রেঞ্জ কনফারেন্সে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্মাননা পাওয়া নওগাঁ জেলা পুলিশের কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category