• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_16908288

মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী,দিনাজপুর,প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত।সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রতন চক্রবর্তী।
কাউন্সিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দ্বিজেন্দ্রনাথ রায়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সনজিৎ কুমার রায়, সদস্য জয়ন্ত মিশ্র,সমাজ কল্যাণ সম্পাদক ধীমান দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন রতন চক্রবর্তী।কাউন্সিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা বাদলু বর্মন ও বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্রনাথ মন্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়।আয়োজকরা জানান, কাউন্সিলে বিগত কমিটির কার্যক্রম পর্যালোচনা ও নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়।কাউন্সিলে রতন চক্রবর্তীকে সভাপতি এবং আনন্দ কুমার গুপ্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category