• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর খালে মিলল প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার পার্বতীপুরে পূজা দেওয়া নিয়ে বিরোধ: শাবলঘাতে গৃহবধূ খুন,স্বামী গ্রেপ্তার কারূশ্রী জুয়েলার্স চুরির ঘটনায় ৫ ভরি স্বর্ণ উদ্ধার সহ গ্রেফতার ৮ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তার কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু কুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালক নিহত

নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালক নিহত

দিনকাল বিডি ২৪ / ৩৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় ফারুক হোসেন (৪০) নামে এক চার্জার ভ্যান চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফারুক হোসেন চার্জারভ্যান নিয়ে সিন্দুরপানিয়া ব্রিজ এলাকায় ছিলেন। এ সময় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল।
একপর্যায়ে গীতা পরিবহন নামের বাসটি চার্জারভ্যানটিকে চাপা দেয়। এতে চার্জারভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ফারুক হোসেন বাসের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি সেখানে না থেমে দ্রুত চলে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
পরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করে থানার হেফাজতে নেয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে চার্জারভ্যান চালক ফারুক হোসেন নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় সেটি শনাক্ত ও চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category