• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর খালে মিলল প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার পার্বতীপুরে পূজা দেওয়া নিয়ে বিরোধ: শাবলঘাতে গৃহবধূ খুন,স্বামী গ্রেপ্তার কারূশ্রী জুয়েলার্স চুরির ঘটনায় ৫ ভরি স্বর্ণ উদ্ধার সহ গ্রেফতার ৮ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তার কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু কুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার নওগাঁর মান্দায় বাসচাপায় ভ্যানচালক নিহত

কারূশ্রী জুয়েলার্স চুরির ঘটনায় ৫ ভরি স্বর্ণ উদ্ধার সহ গ্রেফতার ৮

দিনকাল বিডি ২৪ / ৩২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্সে চুরির ঘটনায় আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে উদ্ধার হয়েছে ৩১ ভরি ৭ আনা স্বর্ণ, ৬২ ভরি রুপা ও চোরাই স্বর্ণ-রুপা বিক্রির ২৫ লাখ টাকা। ঘটনায় চুরিতে জড়িত থাকার অভিযোগে সাতজন এবং চোরাই মাল কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ১৯ জুন ভোরে কারূশ্রী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। মামলার এজাহার অনুযায়ী ১০ থেকে ১২ জনের একটি দল দোকানের সামনে জটলা তৈরি করে এবং পরে পাশের দেয়াল কেটে ভেতরে ঢোকে। তারা সিন্দুক থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা, তিন বক্স নাকফুল ও ২০ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় দোকান মালিক তুর্য সরকার বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন।
তদন্তে ডিবি, সাইবার ইউনিট ও সিসি ক্যামেরা ইউনিট সমন্বিতভাবে কাজ করে। গত ৮ সেপ্টেম্বর খুলনার লবণচড়া এলাকা থেকে রুস্তম আলী শেখ (৬৪) গ্রেফতারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।
এর আগে, ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার স্বর্ণ ব্যবসায়ী রবিউল হাসানের দোকান থেকে ২৬ ভরি ৭ আনা স্বর্ণ, ৬২ ভরি রুপা ও ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর তাঁতীবাজার থেকে আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতার চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকি মালামাল উদ্ধার ও অন্যদের শনাক্তে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category