• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পার্বতীপুরে পূজা দেওয়া নিয়ে বিরোধ: শাবলঘাতে গৃহবধূ খুন,স্বামী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৬৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

​এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মনসা মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট পারিবারিক কলহের জেরে ফাল্গুনী রানী (১৯) নামের এক গৃহবধূকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী কনক রায়কে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। ​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) সকাল আনুমানিক ১০ টায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে,পার্বতীপুর উপজেলার ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফাল্গুনী রানী ওই গ্রামের কনক রায়ের স্ত্রী এবং তিনি নবকান্ত রায় ও বাসন্তী রানী দম্পতির কন্যা। এই দম্পতির কণিকা রানী রায় নামের পাঁচ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গ্রেপ্তার কনক রায় একই গ্রামের সরিষা রানীর ছেলে। ​
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণপুর গ্রামের মনসা মন্দিরের সামনে পূজা দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে কনক রায় শাবল দিয়ে ফাল্গুনী রানীকে নির্মমভাবে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয় বলে স্বজনরা জানান। ​ঘটনার পর নিহতের বাবার বাড়িতে খবর দেওয়া হলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পাঁচ মাসের শিশুকন্যা কণিকা রানী রায়কে রেখে মায়ের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

​পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ নিহতের স্বামী কনক রায়কে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। নিহতের স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category