মোঃ আশরাফুল আলম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরে ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ০৬ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে।নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকলের পরিচিত মুখ জনাব মোঃ আলাউদ্দিন (মাস্টার) তার প্রতীক আনারস মার্কা, ইতিমধ্যে মাদিলাহাট বাজারে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। ব্যবসায়ী ভোটারদের কাছে গণসংযোগ, পোস্টার ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তার সমর্থকরা।সভাপতি প্রার্থী আলাউদ্দিন (মাস্টার) বলেন, আপনারা আমাকে আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে ব্যবসায়ী ভাইদের খেদমত করার সুযোগ দিন। মাদিলাহাট বাজারকে একটি আদর্শ ও ব্যবসায়ী বান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে চাই।ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকল ব্যবসায়ী ও ভোটারদের সহযোগিতা কামনা করেছেন।