• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ
প্রকল্পের উদ্যোগে আয়োজিত বালিকা ফুটবল প্রীতি ম্যাচে সাপাহার বালিকা
ফুটবল দল ১-০ গোলে হারিয়েছে পোরশা বালিকা ফুটবল দলকে। সোমবার বিকেলে
উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শুরুর আগে বেলুন উড়িয়ে ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হেক্স/ইপার
বাংলাদেশ এর সহযোগীতায় “থ্রাইভিং থ্রো ইক্যুইটি” ইকোনমিক
এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় আয়োজিত এ
খেলায় আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন। নির্ধারিত সময়ের মধ্যে পোরশা দল
গোল পরিশোধ করতে না পারায় ১-০ গোলে জয় পায় সাপাহার। খেলা উদ্বোধন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেক্স/ইপার বাংলাদেশের সিনিয়র পার্টনারশিপ কো-
অর্ডিনেটর রুকুনুল ইসলাম, থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর তোফাজ্জল
হোসেন, প্রজেক্ট অফিসার লুৎফর রহমান রাফিন ও ফারহানা উর্মিসহ প্রকল্পের
টেকনিক্যাল অফিসার ও অন্যান্য কর্মকর্তারা। নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।
এছাড়া ভারপ্রাপ্ত ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
আমির উদ্দিন বাবুসহ জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও
ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বালিকাদের খেলাধুলায়
অংশগ্রহণে উৎসাহিত করা, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক ও
অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category