পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যেগে
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ
মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল
ইসলাম। শিক্ষার মানোয়ন্নয়নের লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে ফলাফল
পর্যালোচনা মূলক এ অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের-৩৩জন এবতেদায়ী-৪জন,
জুনিয়র বৃত্তি প্রাপ্ত-১৫ দাখিল ও এসএসসি পর্যায়ের-২৪জন এবং এইচএসসি
পর্যায়ের-১৫জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় থানা অফিসার
ইনচার্জ জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম,
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির
সভাপতি আসফাকুল আসেকিন, সাধারন সম্পাদক আব্দুর রইচ উদ্দিন, মাধ্যমিক
শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক হোসেন শাহ্ধসঢ়;
চৌধুরী সহ কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।#