• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৩২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সাইফুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি:

নাটোর সদর উপজেলার হয়বতপুর পূর্বপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ম্যাগাজিন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় বাড়ির মালিক আজিজুল শেখ ও তাঁর ছোট ছেলে আক্কাস আলী ওরফে আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে আজিজুল শেখের বাড়িতে অভিযান চালায় অধিদপ্তরের গোয়েন্দা দল।

এ সময় বাড়ির ভেতরে পাটকাঠির মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। অভিযানের সময় আজিজুল শেখের আরেক ছেলে আমির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ এবং গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category