• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ নওগাঁর মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার নান্নুর নবম মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৩ Time View
প্রকাশঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় আটটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও প্রায় ১০ বছর ধরে পলাতক থাকা সাইফ উদ্দিন বিশ্বাস (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার শালদহ গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাইফ উদ্দিন বিশ্বাস ওই গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে দায়ের করা আটটি সিআর মামলায় তাঁর বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা রয়েছে। এসব মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মজিবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফ উদ্দিন বিশ্বাসকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category