• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা

দিনকাল বিডি ২৪ / ১৮ Time View
প্রকাশঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলার বৈলশিং গ্রামের প্রায় ২০০ বছরের প্রাচীন বটগাছতলায় লোকজ সংগীত পরিবেশন করেছে একুশে পরিষদ নওগাঁর সাংস্কৃতিক সংগঠন ‘শেকড় সংস্কৃতি’। বাংলার লোকজ ঐতিহ্য, মাটির টান ও সাধারণ মানুষের জীবনসংগ্রামের গল্প গানে গানে তুলে ধরেন সংগঠনটির শিল্পীরা। গত শুক্রবার (২০ নভেম্বর) বৈলশিং গ্রামের ঐতিহ্যবাহী বটগাছের নিচে এ সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রাচীন বটগাছের ছায়ায় শিল্পীদের কণ্ঠে ভেসে আসে বাংলার চিরচেনা লোকজ সুর। গানে উঠে আসে মা, মাটি ও মানুষের কথা।
একুশে পরিষদ নওগাঁর পরিচালনায় ‘শেকড় সংস্কৃতি’ নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির গানের মূল বিষয়বস্তু মা, মাটি ও মানুষ। সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, জীবনসংগ্রাম এবং মাটির প্রতি ভালোবাসার অনুভূতি সহজ-সরল কথা ও সুরের মাধ্যমে প্রকাশ করে তারা।
সংগঠনটির কার্যক্রম কোনো নির্দিষ্ট মঞ্চ কিংবা স্থানে সীমাবদ্ধ নয়। পথে-প্রান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ঘুরে গান পরিবেশনের মাধ্যমে বাংলার নিজস্ব সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তারা।
ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিবিজড়িত বৈলশিং গ্রামের প্রাচীন বটগাছের নিচে এমন আয়োজনকে ঘিরে তৈরি হয় এক ভিন্ন আবহ। প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের মধ্যে গড়ে ওঠে এক অনন্য মেলবন্ধন। লোকজ সুরের মধ্য দিয়ে বাংলার শেকড়ের সংস্কৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছে ‘শেকড় সংস্কৃতি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category