• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সাপাহারে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত এলাকায় নওগাঁ-১৬ বিজিবি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার রসুলপুর দাখিল মাদ্রাসা মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ-১৬ ব্যাটালিয়নের আয়োজনে বিজিবি সদর দপ্তর হতে প্রেরিত শীতবস্ত্র (কম্বল)ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত অসহায অসুস্থদের চিকিৎসা সেবা প্রদান কর্মসুচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি,জি। উক্ত মাদ্রাসা মাঠে এলাকার অসহায় শীতার্ত ১৫০ জন দরিদ্র মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়।
এসময় বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ-১৬ ব্যাটালিয়ন সহকারী পরিচালক এস এম তপছির আহম্মেদ পিবিজিএস,আদাতলা কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল,আইহাই ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু মাস্টার,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম ( ছাদেক) ,বামনপাড়া বিওপি কমান্ডর নায়েক সুবেদার আব্দুল জব্বার, সহ বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ-১৬ ব্যাটালিয়নের বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category