• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বিএনপির আন্দোলন ডিমপাড়া হাঁসের হাঁক-ডাক: হাছান মাহমুদ

দিনকাল বিডি / ১৩০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বিএনপির আন্দোলন নিয়ে তথ্য ও স¤প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনি করছে। তাদের সমাবেশ দেখে এটিই প্রতীয়মান হয়- জনগণ তো দূরের কথা, বিএনপির কর্মীরাও সবাই সেখানে অংশগ্রহণ করেনি।
শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে রাজশাহী পৌঁছার পর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসার পর গত প্রায় ১৪ বছর থেকেই আমরা বিএনপির আন্দোলন দেখে আসছি। তারা কখনও বলে- শীতের পর আন্দোলন হবে, কখনও বলে গ্রীষ্মের পর আন্দোলন হবে, কখনও বলে বার্ষিক পরীক্ষার পর। কিন্তু পরে তাদের আন্দোলন আর মাঠে পানি পায় না। এবারের আন্দোলনও তাদের গত ১৪ বছরের ঘোষণার ধারাবাহিকতা ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি; আমাদের ভিত্তি জনগণ। সা¤প্রতিক সময়ে আপনারা দেখেছেন সারা বাংলাদেশেই আমরা জনসভা বা সমাবেশ করেছি। সেখানে লাখ লাখ মানুষের সমাবেশ ঘটেছে। অর্থাৎ জনগণ আমাদের সঙ্গে রয়েছে।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে বিএনপি যে গণ-অবস্থান কর্মসূচি পালন করলো, মিছিল করলো সেখানে দেখা গেছে মানুষই নেই। ওই যে, দেখবেন হাঁস যখন ডিম পাড়ে, তার আগে অনেক হাঁক-ডাক দেয়। কয়েকদিন আগে বিএনপির সমাবেশ এবং সর্বশেষ যে মিছিল- এগুলো ডিম পাড়া হাঁসের হাঁক-ডাক ছাড়া আর অন্য কিছুই নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, জামায়াতে ইসলামী ও হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার বিষয় নিয়ে প্রশ্ন করা অবান্তর। আওয়ামী লীগ বাংলাদেশে অসা¤প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। আর এর সুদীর্ঘ ইতিহাসই তার সাক্ষ্য।
বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক সংকটের কারণে এখন সারা বিশ্বই বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তবে বিশ্বের অন্য দেশগুলো যেভাবে বাড়াচ্ছে, আমাদের দেশে সেই হারে বাড়ানো হয়নি। বিশ্ববাজারের সঙ্গে অর্থনৈতিক সামঞ্জস্য রক্ষায় এইটুকু করতেই হচ্ছে।
পরে তথ্যমন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় যোগ দেন। রাজশাহীতে আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ এই প্রতিনিধি সভার আয়োজন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category