স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২০ জানুয়ারি শুক্রবার উপজেলা সদরের শিবগঞ্জ মোড়ে বেলা ১১ টায় নওগাঁ জেলা মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ মহাদেবপুর- বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম।সভায় সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর আলম বাবু। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজু আহমেদের সঞ্চালনায়, এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন,সদর ইউপি চেয়ারম্যান মোঃ সাঈদ হাসান তরফদার শাকিল,থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, নওগাঁ জেলা মিশুক,বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ফয়সাল তানভীর প্রমুখ।সভায় সর্ব সিদ্ধান্তে মোঃ জাহাঙ্গীর আলম বাবু সভাপতি,ও মোঃ মিঠু হোসেন সাধারণ সম্পাদক এবং মোঃ রুবেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নওগাঁ জেলা মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সিকার সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়। #