আদমদীঘি বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলার সান্তাহার পৌর এলাকার বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম রবীন উপজেলা শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক( কলেজ) হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁর নিজ কলেজে আজ সকালে এক সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একেএম আসাদুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠনে বক্তব্য রাখেন ক্রীড়া
শিক্ষক দেওয়ান আল আমিন, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক জেসমিন
বেগম, সহকারী অধ্যাপক মাসুদ রানা, সহকারী অধ্যাপক জিয়াউল হক সহ প্রমুখ।
এ বিষয়ে রবিঊল ইসলাম রবীন বলেন, আমার নিজ কলেজ আমাকে আজকে যে সংবর্ধনা প্রদান করলেন, তাতে আমি ধণ্য ও খুশি। যেদিন থেকে আমি শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি সেদিন থেকে আমার দায়িত্ব বেড়ে গেছে। উপজেলার প্রতিটি কলেজে শতভাগ ক্লাস নিশ্চিত করনে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ,শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবশেনা বিষয়ে আমি কাজ করছি।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় আ.ব.ম রবিউল ইসলাম রবীন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) হিসেবে নির্বাচিত হন। কিছুদিন পূর্বে আদমদীঘি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবর্ধনা সভায় তাঁকে পুরস্কার হিসেবে একটি
ক্রেষ্ট প্রদান করা হয় ।