খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার-বোনারপাড়া রেললাইনের আদমদীঘি স্টেশনের নিকট ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ৬টায় লালমনিরহাট গামী পদ্মরাগ ট্রেনে এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
আদমদীঘি স্টেশন মাস্টার রবিউল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ২১ আপ পদ্মরাগ ট্রেনটি আদমদীঘি স্টেশন থামে। এখানে যাত্রী নামা উঠা শেষে ট্রেনটি ছেড়ে যাবার পরপরই স্টেশন প্লাটফরমের পুর্ব সাইন বোর্ডের পাশে ওই ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত লোকটি মারা যায়। ঘন কুয়াশার কারনে রেললাইন পারাপারের সময় এ ঘটনা ঘটেছে বলে তিনিসহ স্থানীয়রা জানান। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।