খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২০ ফেব্রæয়ারী) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার, সহকারি কমিশনার মুনিরা সুলতানা, ডা: মাহবুব আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, আদমদীঘি থানার ওসি রেজাউল করিম, সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান, আব্দুল হক আবু, জিল্লুর রহমান, আব্দুস ছালামসহ বিভাগীয় কর্মকর্তাগন। সভায় আজ ২১ ফেব্রæয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ ভাবে উদযাপনে সার্বিক সহযোগীতা আহবান জানিয়ে স্বস্ব প্রতিষ্ঠানে স¤œানের সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।#