• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বদলগাছীতে চুলার আগুনে ২টি বাড়ী পুরে ছাই।

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

হাফিজার রহমান বদলগাছী( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে চুলার আগুনে ২টি বাড়ী পুড়ে ছাই অল্পের জন্য বেঁচে গেল বাড়ীর লোক জন। জানা যায় গত ৯ মার্চ রাত ১টায় উপজেলা বালুভরা ইউপির ঢেকরা গ্রামের মৃত বয়তুল আলীর ছেলে আজিজুল হক ও ফরেজ আলী ছেলে হজরত আলীর বাড়ীতে ঘটনাটি ঘটে। সরেজমিনে তদন্ত ও পুলিশ সুত্রে জানা যায় ৯ই মার্চ ১টাই হঠাৎ করেই বাড়ীর পূর্ব পাশে আগুন জ্বলে উঠে। এ সময় বাড়ীর লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান সাথে সাথে ফায়ার সার্ভিস টিমকে ফোন করেন এবং এস আই আশরাফুল ইসলাম ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসআই আশরাফুল ইসলাম বলেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল নিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তিনি বলেন প্রাথমিকভাবে তদন্তে আমরা যতটুক পেয়েছি চুলার আগুন থেকে সূত্রপাতটি ঘটে। এ ব্যাপারে বাড়ীর মালিক আজিজুল হক বলেন আমার বাড়ীর আসবাব পত্র, নগদ টাকা,গহনা সহ প্রায় ৪ লক্ষাদিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। এখন আমাদের পরনের কাপড় ছাড়া কিছু রইল না। পাশের বাড়ীর হযরত আলী বলেন আমি একজন অটোচালক আমার যা কিছুই ছিল সব পুরে শেষ। আমার এখন আর কিছুই নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category