• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

অবশেষে নাচোলে রহস্যজনক আগুনে পোড়া গৃহবধু সীমার মৃত্যু(ফলোআপ)

দিনকাল বিডি / ২৭১৯ Time View
প্রকাশঃ রবিবার, ৯ অক্টোবর, ২০২২

, স্টাফ রিপোর্টার
অবশেষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত ৫ অক্টোবর রাতে আগুনে ঝলসানো গৃহবধু সীমা আক্তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার মৃত্যুবরণ করে। নিহত সীমা আক্তারের খালু সাহাবুল জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের ৩০ ওয়ার্ডের ১০ নং বেডে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল রবিবার সকাল ১০টার দিকে সীমা আক্তার মারা যায়। উল্লেখ্য, সীমা আক্তারকে গত ৫ অক্টোবর জনৈক ভ্যানচালকসহ যাত্রীরা রাতের বেলায় দরবেশপুরের রাস্তার পাশ থেকে উদ্ধার করে নাচোল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নাচোল থানার পুলিশ হাসপাতালে পৌঁছিলে রহস্যজনকভাবে আগুনে ঝলসানো নারীর পরিচয় পায়। পুলিশ জানতে পারে নাচোল রেলস্টেশনের হাতাডাউন পাড়ার রোজবুলের মেয়ে ও সাহাপুর গ্রামের মুক্তারুলের স্ত্রী সীমা খাতুন(৩২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সীমা আক্তারকে ওই রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সীমা খাতুনের পক্ষে তার খালু রাজশাহী কাটাখালীর শ্যামপুর মহল্লার সাহাবুল বাদি হয়ে গত ৬ অক্টোবর নাচোল পৌর এলাকার মুরাদপুর গ্রামের মৃত রুস্তুম আলীর ছেলে তমিজ উদ্দিন(৬০)সহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন। অভিযোগের প্রেক্ষিতে তমিজ উদ্দীনকে নাচোল থানাপুলিশ গত ৬ অক্টোবর রাতে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। অগ্নীদগ্ধ সীমা খাতুনের খালুর অভিযোগসূত্রে জানা যায়, মুরাদপুর গ্রামের তমিজুদ্দীন সীমা খাতুনকে চাকুরী দেওয়ার কথা বলে ৪ লাখ টাকা নেয়। ঘটনার দিন তমিজ উদ্দিন সীমাকে টাকা দেওয়ার কথা বলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। একপর্যায়ে ওইদন রাতে দরবেশপুর নামক স্থানে সীমার গায়ে আগুন লাগিয়ে হত্যাচেষ্টা চালায়।
এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, অগ্নীদগ্ধ সীমা আক্তারের মৃত্যুর খবর পেয়েছেন। এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে, বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category