আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আজ ১৯ নভেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের ধনতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও অবসরপ্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মরহুম সলিম উদ্দীনের ৮ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৪ সালের এই দিনে লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাড়ীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে তার স্বজনরা জানান।