• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

আত্রাই উপজেলা পরিষদের পুন:নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ রবিবার, ৯ জুন, ২০২৪

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ফলাফল প্রত্যাখ্যান করেছেন অপর প্রার্থীরা। নির্বাচনী ফলাফল বাতিল করে পুন:নির্বাচনের দাবিতে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করেছেন তারা। আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাছ আলীর ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আক্কাছ আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ মে আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ শুধু মাত্র কালো টাকার জোরে সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচনী আইন উপেক্ষা করে সাধারণ নিরীহ ভোটারদের চরিত্র হনন করে আইনি ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি নির্বাচনে জয়লাভ করেন। লিখিত বক্তব্যে আরও বলা হয় নির্বাচন চলাকালীন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে জাতপাড়া ঈদগাহ মাঠে মাটি ভরাটের জন্য ২ লাখ টাকা, কয়সা গ্রামে ২ হাজার ইট ও ২ লাখ টাকা, জালুপৌঁতা মন্দিরে ১ লাখ ৫০ হাজার টাকা, পাইকড়া মন্দিরে ১ লাখ ৫০ হাজার টাকা, নগেন্দ্রনগর ঈদগাহ মাঠে ৫ হাজার ইট ও ২ লাখ টাকা এবং মাধাইমুড়ি মসজিদ মাদ্রাসার জন্য ৫৫ হাজার টাকাসহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানে কালো টাকা দিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন।

কালো টাকার এ নির্বাচন বাতিল করে তারা পুন:নির্বাচনের দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানি পলাশ, আলমগীর হোসেন বাবর, মমতাজ বেগম, সনৎ কুমার প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ভাইস চেয়ারম্যান প্রার্থী আফছার আলী প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category