• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আত্রাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা এসএম মোয়াজ্জেম হোসেন চান্দুর পূজা মণ্ডপ পরিদর্শন

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ১ নং সাহাগোলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও আত্রাই থানা বিএনপির সদস্য, ভবানীপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আজিজ কালুর ছেলে এসএম মোয়াজ্জেম হোসেন চান্দু মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা হতে সাহাগোলা ইউনিয়নের সাহাগোলা পীরপাড়া-বহুলাসহ ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে সাবেক ইউপি চেয়ারম্যান এসএম মোয়াজ্জেম হোসেন চান্দু বলেন, তারেক রহমানের নের্তৃত্বে বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১দফা রুপ রেখা বাস্তবায়ন করবে।আপনাদের অংশগ্রহনের মাধ্যমে সেটি বাস্তবায়ন হবে। নির্বিঘ্নে উৎসব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আপনারা আমাকে জানাবেন,বিশৃঙ্খলা সৃষ্টি কারি কাউকে ছাড় দেওয়া হবেনা। বহুলা মন্দির কমিটির সভাপতি বলেন,সকলের সহযোগিতায় তারা তাদের উৎসব পালন করতে পারছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক, আব্দুল হাই লিটন,ইউনিয়ন বিএনপির নেতা মোজাহার, সাহাগোলা ওর্য়াড বিএনপির নেতা মিজানুর রহমান মিজান, সাহাগোলা ইউনিয়ন কৃষক দলের সাধারণত সম্পাদক এনামুল হক, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category