• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

‎আত্রাইয়ে ড্রাম ট্রাক কেড়ে নিল যুবকের প্রাণ

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১১ দিকে আত্রাই-কালীগঞ্জে সড়কের বারো বিঘা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুর রহমান বাবু-(৫২) ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের মৃত আঃ ছামাদ মৃধার ছেলে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী।

‎স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন নিহত সাদিকুর রহমান হাট থেকে বাজার করে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। ফিরার পথে বারো বিঘা নামক স্থানে তিনি পৌঁছালে পিছন থেকে আসা বালু বোঝাই ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি সড়কে পড়ে যায় এবং শরীরের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়াই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক সহ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনে থাকা নওদুলী বাজারে জনসাধারণ ট্রাক সহ চালককে আটক করে থানা পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশের হাতে ট্রাক চালক কে তুলে দেন।

‎আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পর আমি সেখানে গিয়েছিলাম। ট্রাক সহ চালকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category