আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্তবার প্রত্যূষে ৩১ বার তোপধ্বণীর মধ্য দিয়ে দিনটির শূভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনপ সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি , আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,সাধারণ সম্পাদক আক্কাস আলী,আত্রাই থানাপুলিশের অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরদার,আত্রাই উপজেলা যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও ব্যাক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ ফুল বল মাঠে কুচকাওয়াজের আয়োজন করা হয়।পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাঝে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।#