মিতু মনি ,আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ-‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মত সারা দেশের ন্যায় বৃহস্পতিবার সকাল ১০ টায় (২৭-অক্টোবর) নওগাঁর আত্রাইয়ে শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টা উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে হয়।
এসময় উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এবাদুর রহমান এবাদ,মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাহাবুবুল হক (দুলু), উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন মিঠু,
উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদিপ কুমার সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী প্রমুখ।