খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি আদমিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় দাখিল পরীক্ষার্থিদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১ টায় মাদরাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মোসলেম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান। আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী মমতাজুর রহমান, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলী আহসান প্রমুখ।