• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘিতে অল্পের জন্য ট্রেন দূর্ঘটনা থেকে রক্ষা পেল শতশত যাত্রী

দিনকাল বিডি / ২৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে রেললাইনে জোড়ার অংশ ভাঙা দেখতে পেয়ে রেলাইন দেখভালের ক্রীম্যান লাল কাপড় টাঙিয়ে রাজশাহিগামী উত্তরা ট্রেন দূর্ঘটনার কবল থেকে রক্ষা করায় শতশত যাত্রী প্রানে রক্ষা পান।
গত মঙ্গলবার সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির ইসবপুর এলাকায় ব্রডগেইজ রেললাইনে এ ঘটনা ঘটে। সেখানে প্রায় আধা ঘন্টা রেলাইনের জোড়া মেরামত কাজ করার পর ট্রেন স্বাভাবিক চলাচল শুরু করে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পার্বতীপুর রাজশাহি ব্রডগেইজ রেললাইনে আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের উত্তরে ইসবপুর এলাকায় রেলওয়ের ক্রীম্যান রেললাইন পরিদর্শন কালে রেললাইনের জোড়ার অংশ ভাঙা দেখতে পান। তিনি বিষয়টি স্থানীয়দের জানিয়ে রেলপথের ভাঙা অংশে লাল কাপড় টাঙিয়ে দেন। লাল কাপড় টাঙানো দেখে সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে রাজশাহিগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের চালক ট্রেনটি থামান। এরপর রেলওয়ের পিডবিøউআই বিভাগের লোকজন সেখানে পৌঁছে প্রায় ৩০ মিনিট মেরামত কাজ করার পর বেলা ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ওই ট্রেনের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সান্তাহার রেলওয়ের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পিডবিøউআই) আফজাল হোসেন জানান, যেহেতেু ঘটনাস্থল সান্তাহারের বাহিরে সেহেতু বিষয়টি জানার পর হিলি বিভাগের কর্মকর্তাকে জানানো হয়েছে।
রেলওয়ের হিলি পিডবিøউআই বিভাগের কর্মকর্তা বজলুর রশিদ বলেন, খবর পেয়ে দ্রæত রেলওয়ের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে দেখে রেললাইনের জোড়ার ফেটে যওয়া অংশ মেরামত কাজ করার ২০-২৫ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রতি ৭ কিলোমিটার পর পর রেলকর্মী দায়িত্বে থাকার কারনে তারা দ্রæত সেখানে গিয়ে মেরামত কাজ শেষ করায় বেশি সময় ট্রেনযাত্রীদের অপেক্ষা করতে হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category