খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় ছয়জন মৃত বীর মুক্তিযোদ্ধার দাফনের টাকা স্বজনদের কাছে প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার তার কার্যালয়ে মোট ৩৬ হাজার টাকা প্রদান করেন।
মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হামিদ জানায়, আদমদীঘি উপজেলায় বিভিন্ন গ্রামে সম্প্রতি ছয়জন বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন। সরকারি বিধিমোতাবেক কোন বীর মুক্তিযোদ্ধা বাসায় ইন্তেকাল করলে তার দাফনের জন্য ৫ হাজার টাকা করে এবং হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করলে ৭ হাজার টাকা করে দাফন বাবদ খরচের জন্য পাবেন। সেই মোতাবেক গত মঙ্গলবার দুপুরে উপজেলার খারিয়াকান্দি গ্রামের মরহুম বীর মুক্তিয্দ্ধোা তোফাজ্জল হোসেন একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতোয়ার রহমান ও গাদোঘাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফছার আলীর স্বজদেরকে ৭ হাজার টাকা করে এবং হারদাম গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, ছোট আখিড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা একরাম হোসেন ও গাদোঘাট গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল-এর স্বজদের কাছে ৫ হাজার টাকা করে সর্বমোট ৩৬ হাজার টাকা প্রদান করা হয়।
#