• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘিতে জমি নিয়ে বিরোধ সাংবাদিকসহ আহত-২

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে মারপিটে দৈনিক চাঁদনী বাজারের সাংবাদিক মিহির সরকার ও অপরপক্ষের বিভাষ চন্দ্র সরকার নামের দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে সাংবাদিক মিহির সরকারকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আদমদীঘি সদরের মাঝিপাড়ায় এ মারপিটের ঘটনা ঘটে। আহত মিহির সরকার উপজেলার মাঝিপাড়ার মনমত সরকার ও বিভাষ চন্দ্র সরকার নিবারণ সরকারের ছেলে।
জানাযায়, আদমদীঘি উপজেলার মাঝিপাড়া গ্রামের সাংবাদিক মিহির সরকার ও বিভাষ সরকারদের মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার দুপুরে ওই জমিতে ধান কাটা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্য্যায়ে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক মিহির সরকার ও বিভাষ সরকার আহত হলে তাদের আদমদীঘি হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে মিহির সরকারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তার করা হয়। অপর আহত বিভাষ সরকারকে আদমদীঘি হাসপাতালে ভতি করা হয়। এ রির্পোট লেখা পর্য্যন্ত কোন মামলা হয়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category