আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে একই বাসা থেকে বৈদ্যুতিক সংযোগ দেয়া অবস্থায় পিতাপুত্রের দুটি ব্যাটারী চালিত অটো ট্রলিভ্যান গাড়ী চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার ২৬ নভেম্বর দিবাগত রাতে আদমদীঘির শিয়ালশন হটাৎপাড়ার জনৈক পিন্টুর বাসায় এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে।
জানাযায়, আদমদীঘির শিয়ালশন হটাৎপাড়ার বাসিন্দা পিন্টু ও তার ছেলে ব্যাটারী চালিত দুইটি অটো ট্রলিভ্যান গাড়ী কিনে চালাতো। প্রতি দিনের মতো গত শনিবার সারাদিন তারা গাড়ীটি চালিয়ে রাতে বাসার ভিতর আঙ্গিনায় গাড়ী দুটি বৈদ্যুতিক চার্জে সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টায় ঘুম থেকে জেগে জেড়ে দেখেন চোরেরা প্রাচীর টপকিয়ে বাসায় ঢুকে মেইন দরজার ভিতরের লক ভেঙ্গে ১লাখ ৮০ হাজার টাকা মুল্যের পিতাপুত্রের দুইটি ব্যাটরী চালিত অটো ট্রলিভ্যান গাড়ী চুরি করে নিয়ে গেছে। তাদের একমাত্র কর্মের বাহন ছিল ওই অটো ট্রলিভ্যান গাড়ী চুরি যাওয়ায় তারা সর্বশান্ত হয়েছেন বলে পিন্টু জানান। এর কয়েকদিন পূর্বে একই এলাকার পাশের মাহমুব ট্রেডার্স ও একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটে।