খন্দকার মেহেদী হাসানআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় আলতাফ আলী আত্তাব (৬৫) নামের এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছে। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার ছোটআখিড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আলতাফ আলী আত্তাব উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পশ্চিম সিংড়া গ্রামের মৃত ছহির আলীর ছেলে ও ওই গ্রামের মধ্যপাড়া মসজিদের মুয়াজ্জিন।
জানা যায়, গতকাল সোমবার দুপুরে আলতাফ আলী আত্তাব (৬৫) নামের ওই মসজিদের মুয়াজ্জিন পায়ে হেটে বগুড়া-নওগাঁ মহাসড়ক পারাপার হওয়ার সময় দ্রæতগামী অজ্ঞাত এক মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনার আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।