• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘির অ-মুক্তিযোদ্ধাদের নাম গেজেট তালিকা থেকে বাদ দেয়ার দাবী প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের

দিনকাল বিডি ২৪ / ২৩১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশিত গেজেটে বেশ কিছু পরিমান অসৎ উপায়ে অ-মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত হওয়া এবং তারা রাষ্ট্রীয় সম্মানী ভাতা, বীর নিবাস পাওয়া, বীর মুক্তিযোদ্ধা কোটায় সন্তানদের সরকারি চাকুরিসহ অন্যান্ন সুযোগ সুবিধা ভোগ করায় ক্ষোভ জানিয়েছেন আদমদীঘি উপজেলার প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা।

তারা অবিলম্বে বিষয়টি সরজমিনে তদন্ত সাপেক্ষে গেজেটের তালিকা থেকে অ-মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়াসহ সরকারি সকল সুবিধা বন্ধ করার দাবী জানিয়েছেন। এ ব্যাপারে গত ২০২৩ সালের ১২ জুন আদমদীঘি উপজেলার প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়, জামুকা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহি অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও অদ্যবধি কোন তদন্ত কিংবা অসৎ উপায়ে গেজেটভুক্ত হওয়া অ-মুক্তিযোদ্ধাদের নাম বাদ পড়েনি। সম্প্রতি বীর মুক্তিযোদ্ধারা আবারো ওইসব তালিকাভুক্ত অ-মুক্তিযোদ্ধাদের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

আদমদীঘি উপজেলা প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দপ্তরে দাখিল করা লিখিত অভিযোগে জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলায় ভারতীয় প্রশিক্ষন প্রাপ্ত চার শতাধিক প্রকৃত বীর মুক্তিযোদ্ধা রয়েছে। বেশ কিছু ব্যক্তি ভারতে কোন প্রকার প্রশিক্ষন গ্রহন না করে কিংবা বাংলাদেশে কোথাও মুক্তিযুদ্ধে অংশ গ্রহন না করেই অসৎ উপায়ে ভুয়া বা জাল সনদ সংগ্রহ করে মুক্তিযোদ্ধার ভোটার তালিকা, লাল তালিকা কিংবা গেজেটে নাম অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় সম্মানী ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করে আসছে।

যা প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জা দু:খ ও কষ্টজনক। ওইসব অ-মুক্তিযোদ্ধা অসৎ পন্থায় গেজেটে নাম অন্তর্ভুক্ত করে তাদের সন্তানদের সরকারী চাকুরি ও বীর নিবাস গ্রহন করছেন। যা উপজেলার প্রকৃত বীর মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার স্বপক্ষের ব্যক্তিদের মানক্ষুন্নের কারন হয়ে দাঁড়িয়েছে। অভিযাগে আরো বলা হয় ওইসব অ-মুক্তিযোদ্ধাদের ২০১৭ সালে উপজেলা পর্যায়ে যাচাই বাচাইয়ের সময় বেশ কিছু সংখ্যক অ-মুক্তিযোদ্ধারা না তালিকা ভুক্ত হয়। এদের মধ্যে ৩৭জন উচ্চআদালতে আপিল করে অন্তবর্তিকালিন সময়ের জন্য নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে তারা সম্মানী ভাতাদি গ্রহন করে আসছেন।

অজ্ঞাত কারনে পুনরায় তাদের ২০২১ সালে যাচাই বাচাইয়ে ক,খ,ও গ তালিকায় অন্তর্ভুক্ত হয়। আদমদীঘির সাবেক কমান্ডার আব্দুল হামিদ জানান, এ উপজেলায় অনেক অ-মুক্তিযোদ্ধা রয়েছে। যাচাই বাছাইয়ে তাদের নাম বাদ দেয়ার সুপারিশ করা হলেও রহস্যজনক ভাবে তাদের নামে গেজেট, সম্মানী ভাতাসহ সব সুবিধায় পায়। আবাার ভারতীয় প্রশিক্ষনপ্রাপ্ত প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা উঠাতে নানা হয়রানি হতে হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন, আব্দুস ছালাম, তহির উদ্দিন, আলিম উদ্দিন, লোকমান সাখিদার বলেন, এ উপজেলায় ভুয়া কাগজপত্রে মুক্তিযোদ্ধার গেজেটভুক্ত অনেককে রয়েছে।

তাদের তালিকা মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়, জামুকা, জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপুর্ন দপ্তরে লিখিত আবেদন করেও কোন ফল হচ্ছেনা। তারা বিয়ষটি সরজমিনে তদন্ত করে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা বা গেজেট থেকে অ-মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়াসহ তাদের অবৈধ ভাবে গ্রহন করা রাষ্ট্রীয় সম্মানী ভাতাসহ বীর নিবাস ও যাবতীয় সুযোগ সুবিধার বিরুদ্ধে প্রায়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ বলেন, ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে জামুকা কিংবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ব্যবস্থা নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category