• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘির শাঁওল স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনকাল বিডি / ১০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি শাঁওল দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল বুধবার (১১সেপ্টেম্বর) বেলা ১১ টায় ওই বিদ্যালয় প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ সবাবেশ করেন। এসময় শিক্ষাথর্ীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে এক দফা দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসুচী পালন করেন। এদিকে বিক্ষোভের খবর পেয়ে বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম ঘটনাস্থলে পেঁৗছে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের কর্মসুচী প্রত্যাহার করেন। পরে প্রধান শিক্ষক এজাজুল হকের পদত্যাগ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ওই বিদ্যালয়ের শিক্ষাথর্ী মারুফ হাসান, রাব্বি, মামুন, নুর আলম, তারেক ও আব্দুল মোমিন জানান, আদমদীঘির উপজেলার শাঁওল দ্বি-মূখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হক শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ, রুটিন মাফিক ক্লাস না করা, বিদ্যালয়ে কোচিং করা, বিদ্যালয়ের কমর্ী নিয়োগে বাণিজ্য, সোলারে প্যানেলে দুর্নীতিসহ নানা অনিয়ম করে আসছিল। এ সব অনিয়ম বন্ধোর জন্য বার বার তাগাদা দেয়ার পরও কতর্ৃপক্ষ কোন কর্ণপাত করেননি। ফলে অত্র বিদ্যালয়ের শিক্ষাথর্ীরা বিক্ষুব্ধ হয়ে গতকাল বুধবার তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হক শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন,  বিদ্যালয়ে অনেক উন্নয়ন করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবি সম্বলীত লিখিত অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনীগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category