মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের তথ্য অনুযায়ী, ১৮ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
৪৯ নওগাঁ–৪ (মান্দা) আসনে বিএনপি, জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, সিপিবি এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মান্দা আসনের প্রার্থী তালিকা:ডা:ইকরামুল বারী টিপু (বিএনপি),খন্দকার মুহা: আব্দুর রাকিব (জামায়াতে ইসলামি),
সোহরাব হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ),মোসাঃ আরফানা বেগম (স্বতন্ত্র),ডাঃ এস.এম ফজলুর রহমান (সিপিবি),মোঃ আলতাফ হোসেন (জাতীয় পার্টি),মোঃ আব্দুস সামাদ প্রামানিক (স্বতন্ত্র)।
মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহমেদ নাসিম জানান, উপজেলার মোট ভোটার সংখ্যা ৩,৩৩,৮৬০, যার মধ্যে পুরুষ ভোটার ১,৬৫,৬৪৩, নারী ভোটার ১,৬৮,২১৩ এবং হিজড়া ভোটার ৪ জন। বিশেষজ্ঞরা বলছেন, নারী ভোটারদের অংশগ্রহণ নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে আসন্ন নির্বাচনের গুরুত্বপূর্ণ তারিখগুলো ঘোষণা করেছে:মনোনয়নপত্র দাখিলের শেষ দিন: ২৯ ডিসেম্বর ২০২৫,মনোনয়নপত্র যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ – ৪ জানুয়ারি ২০২৬,বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল: ৫–৯ জানুয়ারি ২০২৬,আপিল নিষ্পত্তি:১০–১৮ জানুয়ারি ২০২৬,প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন:২০ জানুয়ারি ২০২৬,প্রতীক বরাদ্দ:২১ জানুয়ারি ২০২৬,ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০।
নওগাঁ জেলা নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে। প্রার্থীরা স্থানীয় সভা, বাজার ও সামাজিক মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন।
বিশ্লেষকরা বলছেন, নওগাঁর বেশ কয়েকটি আসনে সরাসরি লড়াই হবে, যেখানে স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতিও ফলাফলে প্রভাব ফেলতে পারে।
রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
নওগাঁ জেলার ছয়টি আসনে ২০২৬ সালের সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ হবে। প্রার্থী, দল ও ভোটারের মনোভাব চূড়ান্ত ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।