বাগেরহাট প্রতিনিধি ।।
ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে সাগরে ভাসতে থাকা ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ।
বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোন কতৃক এক মেইল বার্তায় এতথ্য নিশ্চিত করে জানানো হয়, ঘূর্ণিঝড় মিধিলি’ র প্রভাব কেটে যাওয়ায় আজ রবিবার (১৯ নভেম্বর)
বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী কর্তৃক রুটিন টহল চলাকালীন সময় সকাল ১১ ঘটিকার সময় সুন্দরবনের কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসতে দেখে অভিযানিক দলটি ।
এর পর টহল দল সাগরে ভাসতে থাকা বোটের কাছাকাছি পৌছালে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করে । পরবর্তীতে কোস্ট গার্ড টহল দল উক্ত বোটটিতে থাকা ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে । এর পরবকোস্ট গার্ড কর্তৃক জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা এবং শুকনো খাবার প্রদান করা হয় । পরবর্তীতে জেলেদের বিকল হওয়া বোট সহ কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী নিয়ে আসা হয় ।
জেলেরা বরাত দিয়ে কোস্টগার্ড জানায়, গত ১৬ নভেম্বর মাছ ধরার উদ্দেশ্যে বাগেরহাট জেলার রায়েন্দা এলাকা থেকে সমূদ্রে গমন করে ওই জেলেরা । এর পর সাগরে গেলে তাদের বোটটির ইঞ্জিন বিকল হয়েযায় । গত ৩ দিন যাবৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে । উদ্ধারকৃত জেলেরা সকলেই বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা বলে জানা যায় ।