• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ইসলামপুরে কলেজ অধ্যক্ষের অপসারণ চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

দিনকাল বিডি / ২৪৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ জামালপুর ইসলামপুরে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের কাছিমারচর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ সোলাইমান হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এলাকাবাসী ।

বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর দুপুরে কলেজ মাঠে দূর্নীতি, নিয়োগ বাণিজ্য, উপবৃত্তির টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অধ্যক্ষের শাস্তিসহ অপসারণ চেয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
এসএম মুসাব্বির হোসেন বলেন আমি এই কলেজের জমি দাতা, আমার পরিবারে দুটি পদে চাকুরী দেওয়ার কথা কিন্তু সে দেয়নি।এখন আমার সাথে কথা বলেন না অধ্যক্ষ।মুসাব্বির অভিযোগ করে আরও বলেন,টাকার বিনিময়ে সব নিয়োগ দিয়েছে অধ্যক্ষ সোলাইমান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করতে গিয়ে এলাকাবাসী মিছিল ও বিক্ষোভ করেন।

এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করে বলেন,
উপবৃত্তি দেওয়ার নাম করে আমার ছেলের কাছ থেকে টাকা নিয়েছে, পরে খুঁজ নিয়ে জানতে পারি সকল ছাত্রছাত্রীদের কাছ থেকেই টাকা নেওয়া হয়েছে। জানা গেছে, ভূয়া ছাত্র-ছাত্রী দেখিয়ে উপবৃত্তির টাকা আত্মসাৎ করে, অস্তিত্বহীন ছাত্রছাত্রী দেখিয়ে নতুন বিভাগ খুলে বিভিন্ন কায়দায় অনিয়ম করে চলেছে এই অধ্যক্ষ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আতাউর রহমান, আঃ বাছেদ আবুল আকন্দ সহ অন্য অনেকে বক্তব্য রাখেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category