• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়ন দক্ষিণ শাখায় ধানের শীষের নির্বাচনী পথসভা

দিনকাল বিডি ২৪ / ২০৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের দক্ষিণ শাখার বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর–২ (ইসলামপুর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সুলতান মাহমুদ বাবু সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ চালান।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা সাফিজ বিনতী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনসহ উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ হলো ধানের শীষের বিজয়। ধানের শীষে ভোটের মাধ্যমেই দেশ আবার সঠিক পথে ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category