• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ইসলামপুরে জামায়াত নেতা ড. সামিউল হক ফারুকীর পূজামণ্ডপ পরিদর্শন

দিনকাল বিডি / ৯৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইসলামপুর পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

বুধবার বিকেলে তিনি পৌর শহরের কৈপতপাড়া, পোদ্দারপাড়া, গোবিন্দবাড়ি, সেনবাড়ি ও হরিসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর রাশেদুজ্জামান, সেক্রেটারি মো. আবু মুছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইসলামপুর উপজেলা সভাপতি মো. উজ্জ্বল মিয়া, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী মো. মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূজামণ্ডপে উপস্থিত হয়ে ড. ফারুকী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকুক এই প্রত্যাশা করি।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকে সফরটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। কৈপতপাড়ার এক পূজা আয়োজক বলেন,তিনি আমাদের খোঁজ নিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন—এটাও সৌহার্দ্যের দৃষ্টান্ত। আমরা চাই সব রাজনৈতিক দলই এমন মনোভাব পোষণ করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category