এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নাম ও ছবি ব্যবহার করে ফেক আইডির মাধ্যমে বিভিন্ন পোষ্ট দেয়া সহ বিভিন্ন জনের কাছে টাকা চাওয়ার প্রসঙ্গে বর্তমান মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার এর আইডি (Uno Mirsarai) থেকে পোষ্ট দিয়ে সর্ব সাধারণকে সেই বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বলাবাহুল্য যে, বিগত সময়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন ছবি ও নাম দিয়ে ফেক আইডি ব্যবহার করে এর আগে ও বিভিন্ন ভাবে নানা:রকম বিভ্রান্ত মুলক পোষ্ট করা হয়েছিলো!
একজন সাংবাদিক (দৈনিক দিনকাল) হিসেবে সেই সম্পর্কে লিখে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তা গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে অবশেষে থানায় জিডি ও করেছিলেন।
আর এখনো বর্তমানে দায়িত্ব রত: Uno এর ফেক আইডি খুলে এক-ই ভাবে সেই রকম করে যাওয়া হচ্ছেসবাই! এমন কি ইউএনও এর নাম্বার বলে মোবাইল কল দিয়ে অর্থ চাওয়া হচ্ছে বলে ও তিনি সতর্কতা মুলক পোষ্ট দিয়ে সবাই সজাগ থাকার অনুরোধ জানান দিলেন!
একজন পদস্থ কর্মকর্তার যদি এমন হয় তাহলে সাধারণ মানুষের কি হবে? অবিলম্বে ফেক আইডি যে বা যারা ব্যবহার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছেন সবাই।